ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন এসআই

ads

চাকরিতে যোগদানের দেড় বছরের মাথায় আত্মহত্যা করেছেন পাবনার আতাইকুলা থানার এসআই হাসান আলী। শনিবার রাতে থানা ভবনের ছাদে উঠে নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি। রোববার সকালে থানার ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাসান যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জব্বার আলীর ছেলে। তিনি ৮ ফেব্রুয়ারি আতাইকুলা থানায় এসআই হিসেবে যোগ দেন। পুলিশে যোগ দেন গত বছরের ৬ ফেব্রুয়ারি।


আতাইকুলা থানার ওসি কামরুল ইসলাম জানান, রাতে খাবার খেয়ে থানার ব্যারাকের একটি কক্ষে ছিলেন এসআই হাসান আলী। রাত ২টার দিকে তিনি মোবাইল ফোনে কথা বলার জন্য থানার ছাদে যান। সেখানে তিনি রাতের কোনো এক সময় পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন। রোববার সকালে থানার ছাদে তার মরদেহ পাওয়া যায়। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


পাবনার এডিশনাল এসপি মাসুদ আলম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ads
ads
ads

Our Facebook Page